রাজধানীতে যুবদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। ছবি: বিজ্ঞপ্তি

কুমিল্লায় একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

আজ শনিবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা মিছিলে অংশ নেন।

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমায় আটজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সম্প্রতি খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর প্রতিবাদে যুবদল এই কর্মসূচি ঘোষণা করেছিল।