প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সব ধরনের রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাঁকে জড়িয়ে স্থানীয় পত্রিকায় মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করা হচ্ছে। এতে কেবল রাজনৈতিকভাবেই নয়, তিনি ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সার্বিক দিক বিবেচনা করে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।