রাজনীতিতে সততার অভাব রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিতে সততার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সততার ঘাটতি পূরণ করতে হলে সৎ মানুষদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। ভালো মানুষেরা রাজনীতি থেকে দূরে সরে গেলে খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করবে। সাংসদ-মন্ত্রী হবে। তারা দেশ চালাবে কিন্তু তাতে দেশের ভালো হবে না।’
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতির ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে। দেশের রাজনীতিকে জনগণের সামনে আকর্ষণীয় করে তুলতে হবে। এর জন্য সৎ, যোগ্য, মেধাবীদের রাজনীতিতে টেনে আনতে হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর ওপর লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই দুটি পড়ার পরামর্শ দেন।