রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পর আজ শনিবার রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার সম্মেলন পরিচালনা নিয়ে রাজবাড়ী সদর সহকারী জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন সংগঠনের সভাপতি এস এম নওয়াব আলী।
সংগঠন সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এস এম নওয়াব আলীকে সভাপতি ও রমজান আলী খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ ২০০৬ সালে সালে শেষ হয়।