রাজবাড়ী আইনজীবী সমিতিতে আ.লীগ ৮, বিএনপি ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন। বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীরা এ সাধারণ সম্পাদকসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন।

আজ রোববার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কর্মকর্তা অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের সমন্বয়ে মান্নান-খোকন-আক্কাস পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত মোরশেদ-শাহীদুল-বারী পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ১১টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতিসহ মোট আটটি পদে আওয়ামী লীগ ও বামপন্থীরা বিজয়ী হয়। অপরদিকে সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়।
ক্ষমতাসীন দলের প্যানেল থেকে আবদুল মান্নান সভাপতি, শফিউল আলম সহসভাপতি, কমলাকান্ত চক্রবর্তী সহসম্পাদক, আহমেদ আলী মৃধা (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়) ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। এ ছাড়া সদস্য পদে ফারুক-আল-মোজাহিদ, আবদুস সাত্তার, আরব আলী, নজরুল ইসলাম বিজয়ী হয়।
বিএনপি প্যানেল থেকে কাজী আবদুল বারী সাধারণ সম্পাদক, আবদুর রাজ্জাক সহ-সম্পাদক এবং আবদুল হাকিম সদস্য নির্বাচিত হয়েছেন।