রাজবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীকে গত শনিবার জেলা আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জিকেও দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভায় আকবর আলী মর্জির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে জেলা কমিটির সহসভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ এবং তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম মাহাবুব রাব্বানীকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। শনিবারের সভায় তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।