রাজশাহী জেলা মহিলা আ.লীগের সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ বছর পর আজ বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে। জেলার বাগমারায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ছয়জন আইনজীবী প্রচারণা চালাচ্ছেন।
আজ সকালে বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় এ সম্মেলনের উদ্বোধন করবেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।