রাজশাহীতে আজ সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে আজ সন্ধ্যা ছয়টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আজ সকাল ১০ টায় রাজশাহীর কোর্ট চত্বরে রাজশাহী জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মাইনুল আহসান।

সভায় নাদিম মোস্তফাকে তাঁর গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তারের প্রতিবাদে ২৪ ঘণ্টা হরতাল ডাকা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁর অবস্থান নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম প্রমুখ।