রাজশাহীতে সোমবার হরতাল ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে আগামী সোমবার রাজশাহী মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেলে নগরের ভুবনমোহন পার্কে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদলের অন্যান্য দাবির মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ সব পাবলিক ও চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন ও শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের পদত্যাগ। সমাবেশ শেষে পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড় হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে পৌঁছে শেষ হয়।