রাজশাহীতে সোমবার হরতাল ছাত্রদলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে আগামী সোমবার রাজশাহী মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেলে নগরের ভুবনমোহন পার্কে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ সব পাবলিক ও চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন।