রাতে অফিসে গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার তিন দিন পর আজ মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে গেছেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ফটকে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার মাহবুব হোসেন, এম ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়া গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যান। দুই মাস পর গত শনিবার তিনি দেশে ফেরেন। খালেদা জিয়া না থাকায় এত দিন তাঁর গুলশানের কার্যালয়ে নেতা-কর্মীদের যাতায়াত ছিল না।

আরও পড়ুন