রাতে জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার রাতে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
জোটের সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জোটের কয়েকটি দলের মধ্যে ভাঙন ও নতুন জোট গঠন নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার জন্য ওই বৈঠক ডাকা হয়েছে।