রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
দীর্ঘ তিন মাস নিজের কার্যালয়ে অবস্থানের পর গত ৫ এপ্রিল আদালত হয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর এটিই হবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অবশ্য এর মধ্যে বিভিন্ন সময়ে দলের নেতাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।