রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে ফয়সাল মালকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এ কমিটির অনুমোদন দেন।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ অক্টোবর রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। পরে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গত বৃহস্পতিবার গঠন করা নতুন কমিটিতে মেহেদী হাছানকে সহসভাপতি, সোহেল মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মহিউদ্দিন সুজন ও শাকিল হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতাদের আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।