লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী জানান, চেয়ারম্যান পদে চরবাদাম ইউনিয়নে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন জসীম, বিএনপির এহতেশামল হক, স্বতন্ত্র প্রার্থী মো. নিজাম উদ্দিন ও মো. ইকবাল হোসেন; চরপেড়াগাছা ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন, মো. কামাল পাশা ও রূপজান আক্তার মনোনয়নপত্র জমা দেন।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাকির মাহমুদ জানান, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের ফয়সল আহামেদ, বিএনপির মো. মোসলেহ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর জাহের; হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন, বিএনপির মো. ফরহাদ উদ্দিন, জাতীয় পার্টির মো. নাছির উদ্দিন, বিকল্পধারার আবু বকর ছিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান, আক্তার হোসেন, মো. বেলাল হোসেন ও কামরুল হাসান; চরফলকন ইউনিয়নে আওয়ামী লীগের হারুনুর রশিদ, বিএনপির আবদুল ওদুদ হাওলাদার, বিকল্পধারার মনির উল্লাহ খান, স্বতন্ত্র সাহাব উদ্দিন চৌধুরী, মো. নুরুল আমিন, মো. মোস্তাফিজুর রহমান ও মোশারফ হোসেন; পাটারিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের এ কে এম নুরুল আমিন, বিএনপির মো. জামাল উদ্দিন পাটোয়ারী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাকসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এ কে এম রাশেদ বিল্লাহ এবং এ কে এম জাহেদ বিল্লাহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া ওই ছয় ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্যপদে ৬৩ জন ও সাধারণ সদস্যপদে ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।