রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে অবস্থানের সময় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ১৯ জন বিশিষ্ট ব্যক্তি। বিবৃতিতে তাঁরা ওই প্রকল্পকে সুন্দরবন ধ্বংসকারী হিসেবে মন্তব্য করেন।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, নানা কারণে দিনে দিনে এই সুন্দরবন তার প্রকৃত অবস্থান হারাচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে প্রতিদিন হাজার হাজার টন মারাত্মক ক্ষতিকর গ্যাস, ছাই, কয়লা ধোঁয়া পানি নির্গত হবে, সেগুলো সুন্দরবনকে বিপদাপন্ন করে তুলবে। এই প্রকল্পের কারণে সুন্দরবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তাঁরা উল্লেখ করেন।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন: সুলতানা কামাল, আবদুল্লাহ আবু সায়ীদ, খুশী কবির, রাশেদা কে চৌধূরী, মুজাহিদুল ইসলাম সেলিম, আনু মুহাম্মদ, বদিউল আলম মজুমদার, ইনাম উল হক, শামসুল হুদা, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।