রামপালে বিদ্যুৎ কেন্দ্র না করার দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করার দাবি জানিয়েছে বিএনপি। এ প্রকল্প রামপাল থেকে সরিয়ে দেশের অন্য কোনো জায়গায় করার পরামর্শ দিয়েছে দলটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।
আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ দরকার। বিদ্যুতের অনেক বিকল্প উৎসও আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। ১ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভবিষ্যতে যে ঝুঁকি দাঁড়াবে, তা অত্যন্ত ভয়াবহ।