প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবের ওপর ভিত্তি করে রাষ্ট্রপতি সংলাপ করেছেন। কিন্তু তিনি ফলাফল দিতে পারেননি।
গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনায় সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছিলেন, আমাদের বিশ্বাস আওয়ামী সরকারের হস্তক্ষেপে সেই প্রক্রিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।’