প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটিকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এ ধরনের কমিটিই যদি করা হবে, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ করা ছিল অর্থহীন।
গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাইয়ের পীর এ কথা বলেন। তিনি রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, ‘আপনি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন, দেশবাসী আপনার সঙ্গে আছে।’
সৈয়দ রেজাউল করিম তাঁর ভাষায় সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি স্থাপন’ এবং পাঠ্যক্রম পরিবর্তনের বিরোধিতাকারীদের সমালোচনা করেন।