রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল। আজ বুধবার বিকেল চারটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রতিনিধিদল প্রবেশ করে।

এ পর্যন্ত আওয়ামী লীগসহ ২৩টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেয়েছে।

সংলাপ শেষে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশমালা দিতে আওয়ামী লীগের গঠিত কমিটির দুজন সদস্য গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা রয়েছে। তাঁরা আশা করেন, গতবারের মতো সার্চ কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। তাই এই অল্প সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনই সর্বোত্তম পন্থা।