রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

এ সময় মজীনা বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের পুরো সহযোগিতা ও সমর্থন পেয়েছি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এসব কথা জানান। খবর বাসসের।

মজীনা বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক আরও জোরদারের জন্য আমরা চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, কৃষি, স্বাস্থ্য, সমুদ্রসীমার নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব রয়েছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মজীনার অব্যাহত সমর্থনের জন্য রাষ্ট্রপতি তাঁকে ধন্যবাদ জানান।