রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল রোববার সিঙ্গাপুরের ইয়র্ক হোটেলে তাঁর সুইটে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন রওশন এরশাদ। এ সময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ চীন থেকে সিঙ্গাপুরে যান। গত রাতে তাঁর দেশে ফেরার কথা ছিল।