রায়পুরে যুবলীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ও রায়পুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা যুবলীগ এসব কমিটি গঠনের ঘোষণা দেয়। গতকাল উপজেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে দিদারুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক এবং বশির হাওলাদার ও জয়নাল আবেদীন বেপারীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।