রিজভীকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি
সালাহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হত্যার উদ্দেশ্যে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আজ সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, রিজভীকে গত ৩০ জানুয়ারি গ্রেপ্তারের পর এখন পর্যন্ত কারাগারে পাঠানো হয়নি। তাঁকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ ২৩ দিন পর্যন্ত রিমান্ডের নামে দিন-রাত অসহনীয় মানসিক ও বিভিন্ন কায়দায় সীমাহীন নির্যাতন করা হচ্ছে।
রিজভীর মুক্তির দাবি জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রিজভী আহমেদ বরাবরই একজন অসুস্থ মানুষ। তা ছাড়া অনবরত রিমান্ডের নামে মানসিক যন্ত্রণায় তিনি এখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়ে যেকোনো দুর্ঘটনা ঘটলে সরকার কোনোভাবেই তার দায় এড়াতে পারবে না।’