রিজার্ভের অর্থ চুরির ষড়যন্ত্র কি না খতিয়ে দেখতে হবে: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় বিএনপি সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চেয়েছে। অথচ দলটির জ্যেষ্ঠ নেতাদের আন্তর্জাতিক জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক আছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির আবেদন অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের অনুমতি দেওয়া হয়। কিন্তু দলটি পরে পিছিয়ে আসে। আসলে ওই মাঠ ভরতে যে জনসমাগম দরকার, তা জোগাড় করার সামর্থ্য বিএনপির নেই।