রিয়াজের ওপর হামলায় যুক্তরাষ্ট্র মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান
খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত বলে জানিয়েছে। আজ বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা।
বিবৃতিতে জানানো হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এমন নিষ্ঠুর ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই; রাজনৈতিক উদ্দেশ্যে এমন সহিংসতা ঘটানোর নিন্দা জানাই।
বিবৃতিতে এ ঘটনার তদন্ত দাবি করে, দায়ী ব্যক্তিদের অনুসরণ করে আটকের পর জবাবদিহির আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়। বিবৃতিতে সব পক্ষকে এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বাধীনভাবে জনগণের রাজনৈতিক মত প্রকাশের অধিকার চর্চার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

রিয়াজ রহমানের ওপর হামলায় মামলা নেই