দ্য ডেইলি স্টার-এর রেজাউল করিম ও চ্যানেল আইয়ের পান্থ রহমান ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার ডিকাবের বার্ষিক সাধারণ সভার পর জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ডিকাবের সভাপতি ও সহসভাপতি পদ ছাড়া নির্বাহী কমিটির অন্যরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০১৭ সালের জন্য ডিকাবের নির্বাচিত নির্বাহী কমিটিতে সহসভাপতি পদে দৈনিক সংবাদ-এর সালাম জুবায়ের, যুগ্ম সম্পাদক পদে যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ পদে বিডিনিউজ২৪ডটকমের নুরুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ২৪ডটকমের জেসমিন পাপড়ি নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন দৈনিক যুগান্তর-এর মাসুদ করিম, নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের আঙ্গুর নাহার, বাসসের আমিনুল ইসলাম মির্জা, এটিএন বাংলার সানাউল হক ও দৈনিক জনকণ্ঠ-এর তৌহিদুর রহমান। বিজ্ঞপ্তি।