রেললাইনের জন্য গাছ কাটা মেনে নেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের নামে লাউয়াছড়া জাতীয় উদ্যান ধ্বংস করা হচ্ছে। রেল চলাচল নির্বিঘ্ন করার জন্য উদ্যানের ২৫ হাজার গাছ কাটা হতে পারে। তাই এখন লাউয়াছড়াসহ দেশের বিপন্ন খাল-বিল, নদীনালা ও বন রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলন গড়ে তোলা দরকার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান
রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত ওই সভায় বক্তারা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল শ্রীমঙ্গল শাখার সম্পাদক জলি পাল। বক্তব্য দেন কবি জাবেদ ভূঁইয়া, প্রবীণ শিক্ষাবিদ সাইয়্যিদ মুজিবুর রহমান, সিপিবি শ্রীমঙ্গল শাখার সভাপতি মোসাদ্দেক মেলা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার আহ্বায়ক মইনুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য কাজী শামসুল হক প্রমুখ।