রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে মারধর পদবঞ্চিতদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা গতকাল রোববার মারধর করেছেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মুরসালীন মুন্নাকে।
পুলিশ ও সংগঠন সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের বাইরে পার্ক মোড় ও চকবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তখন চকবাজার এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও সাংগঠনিক সম্পাদক মুরসালীন মুন্না। মিছিলটি সেখান দিয়ে যাওয়ার সময় কেউ কেউ ‘ধর ধর’ বললে সাধারণ সম্পাদক পালিয়ে যান। পরে সাংগঠনিক সম্পাদককে ধরে বেদম মারধর করা হয়।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘অন্যায়ভাবে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’