রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের কাছে দাবি জানাল হেফাজত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে হেফাজতের আমির বলেন, রোহিঙ্গাদের রক্ষায় মানবতাবাদী কোনো রাষ্ট্র এগিয়ে আসছে না। বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মিয়ানমারের এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
হেফাজতের আমির বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।