র্যাবের ডিজির বক্তব্যের নিন্দা বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গত রোববার র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমদের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি।
দলের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার এক বিবৃতিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, একেক দিন একেকজন কর্মকর্তার বক্তব্য শুনলে মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অস্ত্র যেন আওয়ামী লীগের তহবিল থেকে কেনা।
ওই বক্তব্যে বেনজীর আহমেদ বলেছিলেন, ‘...তাহলে বিচার-অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটি? বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এটি প্রচারণা। অপরাধীরা অপরাধ করবে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা চেয়ে চেয়ে দেখবে?