লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সম্মেলনের দুই বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ১৬৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর ২০১৫ সালের ১০ জানুয়ারি চৌধুরী মাহমুদুন্নবীকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আশরাফুল আলমকে সহসভাপতি, শাহাদত হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক, মনির মাহমুদকে প্রচার সম্পাদক, রেজাউল করিমকে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, শাহাদাত হোসেন ভূঁইয়াকে দপ্তর সম্পাদক, সেবাব নেওয়াজকে উপদপ্তর সম্পাদক করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ১৬৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।