লক্ষ্মীপুরে জঙ্গিবাদ বিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার (ডিগ্রি) কলেজ মিলনায়তনে গতকাল বুধবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহ আলম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।

সভায় বক্তারা বলেন, বিপথগামী কিছু যুবককে ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয়প্রতিপন্ন করার জন্য ধর্মের নাম ব্যবহার করে জঙ্গি হামলা করা হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী।