লক্ষ্মীপুরে যুবলীগের আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিনকে আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল ও মো. বায়েজিদকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গত বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন। জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা শনিবার রাতে শহরে আনন্দ মিছিল বের করেন। লক্ষ্মীপুর প্রতিনিধি|