প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের চার নেতাকে কারণ দর্শাতে বলেছে বিএনপি।
বিএনপি সূত্র জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপি ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিতর্কিত ও মিথ্যা মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশ পাওয়া নেতারা হলেন জেলা বিএনপির সহসভাপতি মনির আহম্মদ তরফদার, রামগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রহিম, একই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইছমাইল হোসেন বেঙ্গল ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সফি আহম্মদ খোকা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন।