লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করা নিয়ে সাংবাদিকেরা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশিদের মাথা হেঁট হয়েছে। রায়টা পড়ার পর মনে হয়েছে, আমরা খুব দুর্ভাগ্যবান। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে।’

 গতকাল সোমবার দুপুরে একটি ব্যাংকের সভায় যোগ দিতে চট্টগ্রামে আসেন এরশাদ। তিনি নগরের র‍্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, তাঁর আশা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে। তবে সবকিছু নির্ভর করবে প্রধান নির্বাচন কমিশনারের ওপর। তিনি নির্বাচনে সেনা মোতায়েন করতে চাইলে সরকার সেনা দিতে বাধ্য থাকবে। প্রধান নির্বাচন কমিশনারের অসীম ক্ষমতা। সে ক্ষমতা উনি খাটাবেন কি না, সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না, সেটি তাঁর ওপর নির্ভর করবে।