প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউপির ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে পাঁচজন নারী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে চারজনই তালগাছ প্রতীক চান। গতকাল সোমবার ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন। তাই লটারি করে তাঁদের একজনকে এ প্রতীক দেওয়া হয়। সদস্য পদপ্রার্থী সাহিদা বেগম, শাহানা বেগম, রেহেনা বেগম ও নূর জাহান বেগম তালগাছ প্রতীক চান। লটারিতে তালগাছ প্রতীক পান সাহিদা বেগম।