লতিফ সিদ্দিকী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

আবদুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূইয়া প্রথম আলোকে বলেন, লতিফ সিদ্দিকীর দেহের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে আছেন।
এর আগে গত ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।