প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র হজ, তাবলিগ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবারের মধ্যে আবার গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা না করলে কাল শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম।
গতকাল বুধবার সকালে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসেন কাসেমী। ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হবে।
গত মঙ্গলবার যৌথ বিবৃতিতে আবদুল লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদ জানান, হেফাজতের আমির শাহ আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতারা।