লতিফকে দেশে ফিরিয়ে বিচারের দাবি রফিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, লতিফ সিদ্দিকী হজ, তাবিলগ জামাত নিয়ে যে কটূক্তি করেছেন তার দায় প্রধানমন্ত্রীসহ মিন্ত্রসভাকে নিতে হবে। কারণ, লতিফ সিদ্দিকী মিন্ত্রসভার সদস্য। তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে বিএনপি কোনো রাজনীতি করতে চায় না। বিএনপি জনগণের সঙ্গে এক হয়ে ইসলামের অবমাননাকারীর বিচার চায়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।