লতিফের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ ও তাবলিগ জামাতকে কটাক্ষ করে বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন তাঁর ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকী। তিনি ভাইয়ের বক্তব্যের জন্য মহান আল্লাহ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকী, বড় মেয়ে কুঁড়ি সিদ্দিকী ও ছোট মেয়ে কুশি সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড় ভাই নিউইয়র্কে বসে পবিত্র হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে মুসলমান সম্প্রদায় যেভাবে ব্যথিত হয়েছে, একজন মুসলমান হিসেবে আমিও ব্যথিত। তাঁকে আল্লাহ ক্ষমা করবেন কি না, জানি না। আমি পরিবারের সদস্য হিসেবে ক্ষমা চাইতে এসেছি। আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার কেউ না। কিন্তু আমরা একই বাবা-মায়ের সন্তান।