লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

১৫ দিনের ছুটিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফ লন্ডনের উদ্দেশে রওনা হয়ে যান।

সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানায়, লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ। তাঁর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন জনপ্রশাসনমন্ত্রী। আবেদন মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী।

দলের সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় নিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফের স্ত্রী ও একমাত্র কন্যা লন্ডনে থাকেন।