লালবাগে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগের পোস্তায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আবদুর রহমান নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, লালবাগের আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন মিয়ার লোকজনের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের সমর্থক আওয়ামী লীগের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বুধবার বেলা তিনটায় দুই পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যাত্রী নিয়ে আসা রিকশাচালক আবদুর রহমান গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ-পায়ের পাতায় একটি গুলি লেগেছে।