লালমনিরহাট সদর ও পৌর যুবলীগের নতুন কমিটি
লালমনিরহাট সদর উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন হাফিজুর রহমান। এদিকে পৌর যুবলীগের সভাপতি পদে আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে লেলিন কাজী নির্বাচিত হন।
সদর উপজেলা যুবলীগের সম্মেলন বেলা ১১টায় শুরু হয়। রাত আটটায় কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল, লালমনিরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহার হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (লালমনিরহাট-কুড়িগ্রাম) সাংসদ সফুরা বেগম ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান।
রাত সাড়ে আটটায় লালমনিরহাট পৌর যুবলীগের সম্মেলন শুরু হয়। রাত ১২টায় কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।
এ দুই সম্মেলন সঞ্চালনা ও নির্বাচন কার্যক্রম পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক শামীম আলম সোহাগ।