লাশের মিছিলে জালেম এ সরকার তুষ্ট: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দেশে খুন-গুম-হত্যার রাজনীতি চলছে। প্রতিদিন পত্রিকা খুললেই তা চোখে পড়ে। তিনি বলেন, লাশের মিছিলে জালেম এ সরকার তুষ্ট। স্বৈরাচার এ সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ২০-দলীয় জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তরিকুল ইসলাম।