লুৎফর সভাপতি সাইফুল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) দিনাজপুর জেলা শাখার অষ্টম প্রতিনিধি সম্মেলন হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ন্যাপের সভাপতি সাবেক সাংসদ কাজী আবু জাফর মুহম্মদ লুৎফর রহমান চৌধুরীকে সভাপতি, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক তারিক মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও প্রভাষ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী আবু জাফর মুহম্মদ লুৎফর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা ন্যাপের সম্পাদক সাইফুল ইসলাম, ন্যাপ নেতা আবদুল আজিজ সরকার।
এ এইচ এম লুৎফর রহমান বলেন, দেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ মধ্যম আয়ের পরিচিতি অর্জন করেছে।
শোক প্রস্তাব পাঠ করেন ছাত্র সমিতির নেতা শাহরিয়ার নাজিম। স্বাগত বক্তব্য দেন সিপিবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মেহেরুল ইসলাম ও সাংবাদিক আকরাম হোসেন।