লেখক সংঘের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহিনুর হায়দারকে সভাপতি ও ময়নুল হোসেনকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সংঘের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি গঠিত হয়। শাহিনুর হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুর্তজা। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন ও আবদুল গফুর। কমিটি গঠন শেষে স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর অনুষ্ঠিত হয়।