লেবারপার্টির চেয়ারম্যানসহ ৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ চারজনকে। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ চারজনকে। ছবি: জুয়েল শীল

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ চারজনকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে আটক করেছে পুলিশ। দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। লেবার পার্টির ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি’র নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে লেবার পার্টির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে লেবার পার্টির চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়। এরপর পুলিশ ওই জমায়েত ছত্রভঙ্গ করে দিলে রিজভীসহ দলের নেতাকর্মীরা এক কিলোমিটার দূরে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে চলে যান। সেখানে নগর যুবদল আয়োজিত সমাবেশে যোগ দেন রিজভী।

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশে বক্তব্য দেন রিজভী। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশে বক্তব্য দেন রিজভী। ছবি: জুয়েল শীল


সমাবেশে রিজভী বলেন, মোস্তাফিজুর রহমান ব্যাংকে টাকা আত্মসাৎ কিংবা পদ্মা সেতুর ঠিকাদার কিংবা কোনো ভাগ বাটোয়ারির অংশীদার ছিলেন না। কেন তাঁদের গ্রেপ্তার করা হল? গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।