লোহাগড়ায় আ.লীগ সভাপতির বিরুদ্ধে সম্পাদকের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ কমিটি গঠনে গড়িমসি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাসহ হয়রানির অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন, ইতনা ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান, লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন, নোয়াগ্রাম ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।
শিকদার আবদুল হান্নান মুঠোফোনে বলেন, ‘বহুবার সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের নিয়ে বসতে বলেছি। কিন্তু তিনি বসেন না।’