প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে একটি শক্তিশালী আমলাতন্ত্র অপরিহার্য। সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওই মন্ত্রণালয়ের সঙ্গে দপ্তর ও সংস্থাগুলোর ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান এবং দপ্তর ও সংস্থাগুলোর প্রধানেরা নিজ নিজ দপ্তরের পক্ষে সই করেন। এ সময় আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তথ্যবিবরণী